তালতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার তালতলীতে উপজেলায় গাছ থেকে পড়ে আ. জব্বার হাং(৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার(১১ ডিসেম্বর)বেলা ১টার দিকে উপজেলার ঠংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে।

জানা যায়, নিজ বাড়ির নারিকেল এর ডাল কাটতে গাছে উঠে আ. জব্বার হাং(৬৭)। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন তপু জানান, নারিকেল গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ভিকটিমের পরিবারের দাবীর প্রেক্ষিতে সিনিঃ অফিসারদের সহিত আলোচনাক্রমে লাশটি ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।