সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্র ‘বিলডাকিনি’তে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। কথা ছিল আগামীকাল ১২ ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং।

কিন্তু ওই দিন আসতে পারছেন না পার্নো। তাই তারিখ পিছিয়ে ২০ ডিসেম্বর থেকে শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। সিনেমাটির নির্মাতা ফজলুল কবীর তুহিন বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন।

স্ক্রিপ্ট থেকে শুরু করে লোকেশন নির্বাচন—সব চূড়ান্ত। অভিনয়শিল্পীদের শিডিউল নিয়ে কিছুটা ঝামেলা হচ্ছে। পার্নো কলকাতায় যে ছবির শুটিং করছেন, সেটি এখনো শেষ হয়নি। যার কারণে আমাদের শুটিং কয়েক দিন পিছিয়েছি।