ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১২১ টি স্থানে (টিকা প্রদানের কেন্দ্রগুলোতে) ৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে উপজেলার ৬১,০৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলায় থাকা ৬-১২ মাস বয়সী ৬,০৯৫ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫৪,৯৪১ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।