
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র রিপোর্টার সহিদুল ইসলাম রানাকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রুহুল আমিন রাসেলকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ ‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ)’ এর ১৫-সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর তোপখানাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে পিজিএফ এর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আগামী ২০২০-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি গাজী আব্দুল হাদী (ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান (ভোরের পাতা), অর্থ সম্পাদক হানজালা শিহাব (নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র হাওলাদার (দর্পণ প্রতিদিন), দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম (এটিএন নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রেজাউল করিম (মুক্ত খবর), তথ্যপ্রযুক্তি কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ কামাল হোসেন (মুক্ত তথ্য), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের বাপ্পা (দিনের আলো)।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন মো. মজিবুর রহমান (দৈনিক কালবেলা), মিজানুর রহমান (আজকালের কণ্ঠ), মোঃ শহীদ রানা (প্রতিদিনের বাংলাদেশ), মোঃ তাইমুল ইসলাম রায়হান (আরটিভি) ও মোহাম্মদ মিজানুর রহমান (সময় টিভি)।
সাপ্তাহিক আইন ও আদালতের সম্পাদক এডভোকেট মোঃ রুহুল আমিন খানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। অন্য সদস্যরা হলেন ডঃ এস এম এ জাফর বাদশা এবং সিনিয়র সাংবাদিক আকন আবদুল মান্নান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।