সারাদেশে গতকাল শনিবার (১১ ডিসেম্বর) ৯ লাখ ৩৬ হাজার ৮৫৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ১২ লাখ ৬০ হাজার ১৪৬ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে।

আর দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন। শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। শিক্ষার্থীসহ শনিবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ২৭ হাজার ৪৯০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭ লাখ ৯ হাজার ৩৬৮ জনকে।

আর ৭০ হাজার ৬০৬ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ২৬ হাজার ৬৪৫ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৮৮৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ৬৯১ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।