
রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধি : রবিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ২০২১ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকার। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এ সময় বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।