টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৮নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাকের চশমা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

রোববার (১২ডিসেম্বর) রাতে ইউনিয়নের ৬নং ওয়ার্ড শিবের পাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিভিন্ন পাড়া মহল্লা থেকে দলে দলে লোক যোগ দেওয়ায় এক পর্যায়ে তা জনসভায় পরিণত হয়।

করোনাকালিন লকডাউনে সময় হতদরিদ্র অসহায় মানুষের পাশে থেকে সাধ্যমত সহায়তা করেছেন। নিয়মিত গরিব -অসহায় মানুষের পাশে থাকার পাশাপাশি মসজিদ,মাদ্রাসা, মন্দিরের উন্নয়নে সব মময় সহযোগিতা করেছেন।

মানুষ মানুষের জন্য’ প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি।ইতিহাস সাক্ষ্য দেয়, যারা মানুষের পাশে আস্থা নিয়ে দাঁড়িয়েছেন তারাই মানবতার কারিগর । দেওপাড়া ইউনিয়ন বাসীর কাছে মানবতার কারিগর হিসেবে শুনাম অর্জন করেছেন আব্দুর রাজ্জাক।

মানবতার কারিগর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে দেওপাড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন। যে ইউনিয়ন থাকবে সম্পূর্ণ ঘুষ – দুর্নীতি ও মাদকমুক্ত। যে ইউনিয়নে সেবা গ্রহণ থাকবে সবার জন্য উন্মুক্ত।

ভিজিডি- ভিজিএফ কার্ড করতে কাউকে একটি টাকাও খরচ করতে হবে না। তিনি আরও বলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তার স্বতঃস্ফূর্ত জনসমর্থন দেখে ঈর্ষান্বিত হয়ে নানা অপ্রচারে লিপ্ত হয়েছে।তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান। তিনি আগামী ২৬ ডিসেম্বর সবাইকে নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্হিত হয়ে চশমা প্রতীকে একটি করে ভোট প্রার্থনা করেন। উপস্হিত ভোটারগণ দুই হাত তুলে চশমা মার্কায় ভোট দিয়ে আব্দুর রাজ্জাককে বিজয়ের মালা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।