
আসন্ন ৪র্থ ধাপে শ্রীবরদী উপজেলার ২ নং রাণীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ স্বপন মিয়া তার নির্বাচনী এলাকা গুলোতে ফুটবল মার্কার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
স্বপন মিয়া বলেন, আমি এর আগেও রাণীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করেছিলাম। ৭নং ওয়ার্ডের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিল। আমি এইবারো ৭নং ওয়ার্ডের জনগণের সমর্থনে নির্বাচন করতাছি।
আমি ৭নং ওয়ার্ডের গরীর ও অসহায় মানুষের পাশে ছিলাম বর্তমানে আছি এবং এইবারো জনগণের ভোটে নির্বাচিত হয়ে অত্র ওয়ার্ডবাসীর সেবা করতে চাই।
আমি গরীর অসহায় মানুষকে ভিজিডি চালের কার্ড, মহিলাদের জন্য বিধবা ভাতা, শিশুদের জন্য পুষ্টি ভাতা, বয়স্কদের জন্য বয়স্ক ভাতার কার্ড, হতদরিদ্রের জন্য মাটি কাটা কার্ড আমি বিনামূল্যে বিতরণ করেছি।
এলাকার রাস্তাঘাট মেরামত, ইউড্রেন, কালভাট, মসজিদ মাদরাসার জন্য উন্নয়ন, কবরস্থানে মাটি ভরাট সহ সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ আমি করেছি।
আমি পূনরায় নির্বাচিত হলে ৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো।
তিনি আরো বলেন, ৭ নং ওয়ার্ডের জনগণ আমাকে ফুটবল মার্কায় আগামী ২৬ তারিখে বিপুল ভোটের মাধ্যমে পূনরায় নির্বাচিত করবে এবং
আমি আশাবাদী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবারো বিপুল ভোটে জয় লাভ করবো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।