
প্রথমবারের মত আইটেম গানে কোমর দুলিয়েছেন ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ ওয়েব সিরিজ খ্যাত ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
কিন্তু তার এ গান নিয়ে আপত্তি তুলেছে পুরুষদের একটি সংস্থা। তাদের অভিযোগ এ গানে পুরুষকে ‘কামুক ও মানসিকভাবে বিকৃত’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি সুপারস্টার আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার এ আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও প্রকাশ পেয়েছে।
‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এ গানটি মুহূর্তেই আলোচনায় চলে আসে। মাত্র দুই দিনে ইউটিউবে শুধু তেলেগু সংস্করণটিই দেখা হয়েছে প্রায় ২০ মিলিয়ন।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সামান্থার এই আইটেম গানের লিরিক বা কথাগুলো পছন্দ হয়নি অন্ধ্র প্রদেশের একটি পুরুষদের সংস্থার। তাদের অভিযোগ, এই গানে পুরুষদের বিকৃত মানসিকতার এবং যৌন পিপাসু হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি গানটি নিষিদ্ধের দাবি তুলে মামলা ঠুকেছে তারা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।