
ইসরাইলকে আবারও মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু হিসেবে ঘোষণা করেছে ইরান। ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সংযুক্ত আরব আমিরাত সফরে আসার পর এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এ ঘোষণা দিয়েছেন।
খবর পার্সটুডের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইসরাইল মুসলিম বিশ্বের প্রধান শত্রু ছিল, আছে এবং থাকবে। তিনি বলেছেন, বিগত ৭০ বছর ধরে মুসলিম ও আরব দেশগুলোতে যে অবৈধ সরকার নিরাপত্তাহীনতা, উত্তেজনা ও যুদ্ধের প্রধান উৎস হিসেবে কাজ করেছে, তার প্রধানমন্ত্রীকে একটি মুসলিম দেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার এ ঘটনা ফিলিস্তিনি জাতিসহ বিশ্বের সব স্বাধীনচেতা জাতি চিরকাল ঘৃণাভরে স্মরণ রাখবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পবিত্র আল-আকসা বা বায়তুল মুকাদ্দাস মুসলিমবিশ্বের প্রথম কিবলা, যা বর্তমানে ইহুদিবাদীদের দখলে রয়েছে। গোটা মুসলিমবিশ্ব কখনই তাদের প্রথম কিবলা ইসরাইলিদের জবরদখল থেকে মুক্ত করার স্বপ্ন পরিত্যাগ করবে না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।