২০২০ সালের মার্চে যখন দেশে করোনার সংক্রমণ ধরা পড়ে তখন ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করত ২৬ লাখ গ্রাহক। এরপরের দেড় বছরে এই সেবায় যুক্ত হয়েছে আরও প্রায় ১৫ লাখ গ্রাহক।

গত অক্টোবর পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যাংকিং সেবার গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪১ লাখ ২২০০০। এই সেবায় প্রতিমাসে লেনদেন হচ্ছে প্রায় ১৬০০০ কোটি টাকা।

দেড় বছর আগে যখন কভিড-১৯ এর প্রকোপ শুরু হয় তখন এই সেবার মাসিক লেনদেনের পরিমাণ ছিল ৬০০০ থেকে ৭০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।