
ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য লটারি কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন হয়ছে।
বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পর্যায়ে সরকারি স্কুল ভর্তি কমিটির উদ্যোগে ঈশ্বরগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে এ লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন এর সভাপতিত্বে লটারি কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদির মিয়া, ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম মোস্তফা কামাল প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।