
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানা আয়োজনে সামাজিক সংগঠন রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে সালমা আক্তার লিজার জন্মদিন উৎযাপন করা হয়েছে।
১৫ ই ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার নিউ ফোর স্টার চাইনিজ রেস্টুরেন্টে এন্ড পার্টি সেস্টারের এ জন্মদিন উৎযাপন করা হয়। এ সময় নানা শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উম্মে সালমা আক্তার লিজা কে।
পরে কেক কেটে উম্মে সালমা আক্তার লিজার ২৫ তম জন্মদিন উৎযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য ওমর ফারুক ভূইয়া, রূপগঞ্জ উপজেলা সৈনিকলীগের সভাপতি রাসেল ভূঁইয়া, রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের সভাপতি মাহাবুব রহমান আশিক, সাধারণ সম্পাদক ফরহাদ ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাকিল আহম্মেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।