
বিজয়ের পঞ্চাশ বছর পূর্তিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে বাংলাদেশ দলের প্রাক্তন ক্রিকেটাররা।
শহিদ জুয়েল একাদশ ও শহিদ মুশতাক একাদশ নামে দুইটি দলে বিভক্ত হয়ে খেলতে নেমেছেন মিনহাজুল আবেদীন নান্নু-হাবিবুল বাশাররা। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শহীদ মুশতাক একাদশ ১৫০ রান সংগ্রহ করেছে। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও আতহার আলী খান উদ্বোধনী জুটিতে এনে দেন ৫২ রান।
২৪ বলে ২৬ রান করে সাজঘরে ফিরেন বিদ্যুৎ। আতহার পূর্ণ করেন অর্ধশতক। ৫৫ বলে ৬০ রান করেন তিনি। ঝড়ো ইনিংস খেলেছেন খালেদ মাসুদ পাইলট। ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩১ রান করে অপরাজিত ছিলেন তিনি।
মোহাম্মদ রফিক ১৮ বলে ১৫ ও জাভেদ ওমর বেলিম ৬ বলে ৬ রান করেন। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ৪ বলে ৩ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।