শুরুতে গোল খেয়ে ফেলেছিল লিভারপুল। পাঁচ ম্যাচ পর হোঁচট খাওয়ার শঙ্কাও জেগেছিল ভালোভাবেই। কিন্তু সময়ের সঙ্গে দারুণ ফুটবল খেলতে থাকল ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা।

এর জবাব যেন খুঁজে পাচ্ছিল না নিউক্যাসেল ইউনাইটেড। দারুণ এক জয়ে লিগের দৌড়ে ম্যানচেস্টর সিটির ঠিক পরেই থাকল লিভারপুল। ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে তারা।

ম্যাচের শুরুতে জনজো শেলভির গোলে এগিয়ে যায় নিউক্যাসেল। সপ্তম মিনিটেই ২৫ গজ দৌড় থেকে গোল করেন তিনি। অবশ্য সমতায় ফিরতেও খুব বেশি সময় নেয়নি লিভারপুল।

প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ১২ জয় ও চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি।