আবু রায়হান(নিজেস্ব প্রতিবেদক): ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যশোর ব্লাড ব্যাংকের বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প অর্পন করা হয়।

বৃহঃবার সকাল ৯ ঘটিকার সময় যশোর স্মৃতিস্তম্ভ পুষ্প অর্পণ করে স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এম এ হাসান সহ সকল সদস্যবৃন্দ।