
রোকন মিয়া, রিপোর্টার উলিপুর কুড়িগ্রাম: বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক(বেন) এর অর্থায়নে নদী ও মানুষ শীর্ষক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াসাম গ্রামে নদী ও মানুষ শীর্ষক আলোচনা সভা ও অর্ধ-শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব ফরিদুল ইসলাম ফরিদ সাধারণ সম্পাদক সাজু বাঙালি কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক সদস্য নুরুন্নবী আজাদ নিশাত স্বেচ্ছাসেবক মোরশেদুল ইসলাম, কিরন প্রমুখ।
নদী ও মানুষ শীর্ষক আলোচনা সভায় তিস্তা নদী ভাঙন রোধ তিস্তা মহাপরিকল্পনা ও পরিবেশ বিষয়ে মতবিনিময় করা হয় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত চর গতিয়াসাম এলাকা পরিদর্শন করেন।
আয়োজনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) তিস্তা নদী রক্ষা কমিটি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।