
নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: সিটি প্লাজা কমপ্লেক্স, যশোর-এর চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য এসএম ইয়াকুব আলীর পক্ষে মনিরামপুরের সদর ইউনিয়নের পাতন ও দেবিদাসপুর গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের পাতন গ্রামে এ কম্বল বিতরণ করেন মণিরামপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জয়নাল হোসেন, সাবেক সভাপতি জালাল উদ্দীন, ওয়ার্ড আওয়ামীলীগনেতা সাইফুল ইসলাম, বিল্লাল হোসেন, যুবলীগনেতা রকি প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।