
বাঘারপাড়ায় (যশোর) প্রতিনিধি : ছয়বারের মতো নির্বাচিত যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেকের নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয়।
এদিন বিকেলে চেয়ারম্যানের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজহার আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা ইরাদত হোসেন, লাল মিয়া ও আব্দুল হাই, সমাজসেবক জাহাঙ্গীর আলম, এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।