টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে কালিহাতী উপজেলা ভুক্তা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কোচিং সেন্টার এর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ডিসেম্বর) সকালে ভুক্তা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কোচিং সেন্টার মাঠে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় ভুক্তা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কোচিং সেন্টার এর সভাপতি আব্দুল আলী তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভুক্তা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কোচিং সেন্টারের অধ্যক্ষ কামরুজ্জামান খান, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিয়ার কামাল আহমেদ,

জেলা কৃষক লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মুনজুরুল হাবীব তুহিন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শামিম হোসেন, খরশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোজ্জামেল হক, ভুক্তা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কোচিং সেন্টারের পনিচালনা পরিষদের সদস্য ফৈরদৌস তালুকদার, রফিকুল ইসলাম,শাহআলম।
অনুষ্ঠান পরিচালনা করেন, সুমন তালুকদার।