
রশিদুল ইসলাম রিপন: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। নিহত হওয়া যুবকের পরিচয় পাওয়া যায় নি এখনো।
১৮ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার চৈতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, লালমনিরহাট থেকে ছেরে আসা লোকাল ট্রেনটি বুড়িমারী দিকে যাচ্ছিল। পরে উপজেলার দক্ষিণ গড্ডিমারী চৈতাপাড়া নামক স্থানে পৌঁছালে এক যুবক ট্রেনে কাটা পড়ে।
স্থানীয় হাসানুর রহমান (৪০) বলেন, অজ্ঞাত ওই মৃতদেহ কয়েক টুকরা হয়ে ছিন্নভিন্ন হয়ে যায় ট্রেনে। ঘটনাস্থলে তার ছিন্নভিন্ন লাশ পড়ে রয়েছে।
একই এলাকার হাবিব (২৩) জানান, ওই যুবক সকাল থেকে রেললাইনে বসে ছিল। ট্রেন আসামাত্র সে আত্মহত্যা করেছে।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহারুল ইসলাম জানান, ওই যুবকের মরদেহটি উদ্ধারের চেষ্ট চলছে।
তিনি আরও জানান, অজ্ঞাত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।