
মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফটের। তিনি এক সংগীতানুষ্ঠানে যোগ দিয়ে শতাধিকেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে উপস্থিত যারা এখনো করোনা পরীক্ষা করাননি তাদের কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হচ্ছে।
এদিকে গায়িকার ‘রেড’ অ্যালবামটির উদযাপন এখন সুপার স্প্রেডার হিসেবে বিবেচিত হচ্ছে। সেলিব্রেশন পার্টিতে টেইলর উপস্থিত ছিলেন না। এর মধ্যে অনুষ্ঠানে যোগ দেয়া ৬শ’ জনের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে ভাইরাসটি।
নিউ সাউথ ওয়েলস হেলথ (এনএসডব্লিউ হেলথ) জানায়, সিডনির মেট্রো থিয়েটারে ১০ ডিসেম্বর যারা টেলর সুইফটের পার্টিতে যোগ দিয়েছিলেন তাদের শিগগিরই করোনা পরীক্ষা করা উচিত এবং সাত দিনের জন্য কোয়ারেন্টিনে যাওয়া উচিত। তারা বলছে, করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এছাড়া যারা ওই পার্টিতে যোগ দিয়ে কিউআর কোডের মাধ্যমে চেক-ইন দিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম সহজ করে দিয়েছে এনএসডব্লিউ হেলথ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।