
আব্দুল্লাহ ফছিয়ার,স্টাফ রিপোর্টার: নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন ৩ নং শালনগর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ এস এম মোস্তাফিজুর রহমান নাজির। শালনগর ইউনিয়নবাসীর জন্য নির্বাচনী ইশেতেহার,, আসন্ন ২৬ শে ডিসেম্বর২০২১ইং রোজ রবিবার ইউপি নির্বাচন-
১)শালনগর ইউনিয়নের প্রতিটি গ্রামীন রাস্তাঘাট সংস্কার করা।
২)শালনগর ইউনিয়নকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার প্রাণপণ চেষ্টা করা
৩)জনগনের দোরগড়ায় সরকারী সেবা পৌঁছে দেওয়া।
৪)ইউনিয়নের সকল স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষার পরিবেশ সুন্দর করা, এবং সকল স্কুল কলেজ ও মাদ্রাসা থেকে অভাবের তাড়নায় শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ করা।
৫)শালনগর ইউনিয়নকে ইভটিজিং ও মাদক মুক্ত ইউনিয়ন গড়ে তোলা।
৬)ইউনিয়নের প্রতিটা বাজার উন্নয়ন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।
৭)ইউনিয়নের সুশিল সমাজকে সাথে নিয়ে সমাজ ও ইউনিয়নের শান্তি প্রতিষ্ঠা করা।
৮)শালনগর ইউপি পরিষদের কর্মকতা ও কর্মচারী হবে জনবান্ধব।
৯)শালনগর ইউপিতে ভিজিএফ কার্ড বিধবা ভাতা প্রতিবন্ধি ভাতা ও বয়স্ক ভাতার সুষম বন্টন করা।
১০)শালনগর ইউনিয়নের জাতি,ধর্ম বর্ন নির্বেশেষে সবার উন্নয়ন ও ভিক্ষুক মুক্ত ইউনিয়ন গড়া।
স্বতন্ত্র প্রার্থী এ এস এম মোস্তাফিজুর রহমান নাজির বলেন আমার মার্কা ঘোড়া, আমি এই নির্বাচনী ইশতেহার জনগনের কল্যাণের উদ্দেশ্যে তুলে ধরছি এবং চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।