ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার, জামালপুর: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জালাল-রোকেয়া ফাউন্ডেশনের আয়োজনে ৫০০ জন দুস্থকে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর ৩ টায় জামালপুর সদর উপজেলার নরুন্দী ইউনিয়নের তারাগঞ্জ ঈদগাহ মাঠে উক্ত অনুষ্ঠান হয়েছে। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ১১নং সেক্টরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন তালুকদার-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

নরুন্দী ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন জালাল-রোকেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ফারুক আহাম্মেদ ।