
নড়াইলে র্যাব- ৬ এর অভিযানে গাজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল
র্যাব-৬,(স্পেশাল কোম্পানী)খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, নড়াইল জেলার লোহাগড়া থানাধীন আলামুন্সির মোড় আগমনী ট্রান্সপোর্ট এন্ড কার্গো সার্ভিস লিঃ অফিস কক্ষের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এরুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি গত ২৭ জানুয়ারী ২০২১ খ্রিঃ রাতে উক্ত স্থানে অভিযান পরিচালানা করে নাজমুল হোসেন(২৫),পিতা-মোঃ ছবোর ফকির, মাতা-মোছাঃ ঝর্ণা বেগম, সাং-তামারহাজী, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুরকে ৪.২০০ কেজি,৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নড়াইল জেলার লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১০৩০৩০
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।