
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত। তবে খেললো শুধু বাংলাদেশই! একের পর এক আক্রমণে গোটা ম্যাচে ভারতের রক্ষণের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছে মারিয়া মান্ডারা।
তবে গোলের দেখা মিলছিল না। সেই আক্ষেপ জুড়াতেই কিনা এলো দেখার মতো এক গোল। আনাই মোগিনীর বাতাসে ভাসানো বল দেখতে দেখতে জড়িয়ে গেলো জালে। ব্যস, হয়ে গেলো! ওই লক্ষ্যভেদেই ভারতকে ১-০ গোলে হারিয়ে সাফের শিরোপা ঘরে তুললো বাংলাদেশ।
বিস্তারিত আসছে…
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।