
আসন্ন ৪র্থ ধাপে শ্রীবরদী উপজেলার ৭নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন সরকার তার নির্বাচনী এলাকা গুলোতে তালা মার্কার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
দেলোয়ার হোসেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি ও মানবাধিকার সংস্থা “আমাদের আইন” জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী।
দেলোয়ার বলেন, আমি ৭নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করতেছি। আমি তালা প্রতীক নিয়ে ভোটারদের বাড়িতে, রাস্তা ঘাটে, হাট বাজার, চায়ের দোকানসহ আমার নির্বাচনী এলাকার প্রতিটি ভোটারের কাছে যাচ্ছি এবং ভোটারদের সাড়াও পাচ্ছি, আল্লাহ তায়ালার অশেষ রহমতে তালা মার্কার গণজোয়ার শুরু হয়েছে।
আমি নির্বাচিত হলে গরীর অসহায় মানুষকে ভিজিডি চালের কার্ড, মহিলাদের জন্য বিধবা ভাতা, শিশুদের জন্য পুষ্টি ভাতা, বয়স্কদের জন্য বয়স্ক ভাতার কার্ড, হতদরিদ্রের জন্য মাটি কাটা কার্ড আমি বিনামূল্যে বিতরণ করবো।
এলাকার রাস্তাঘাটের মেরামত, ইউড্রেন, কালভাট, মসজিদ মাদরাসার জন্য উন্নয়ন, ঈদগাহ মাঠ সহ সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ আমি করবো
আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই।
তিনি আরো বলেন, ৯ নং ওয়ার্ডের জনগণ আমাকে তালা মার্কায় আগামী ২৬ তারিখে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করবে এবং
আমি আশাবাদী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে জয় লাভ করবো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।