মোঃহিরু মিয়া, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভোট কেন্দ্রে কোন রকম হঠকারীতা ও অনিয়ম বরদাশত করবে না এমন নির্দেশনা দিয়ে প্রতিদ্বন্দি প্রার্থীদের সঙ্গে প্রশাসনের বৈঠকে হুসিয়ারী উচ্চারণ করা হয়েছে।

গোয়েন্দা জরিপের মাধ্যমে ঝুকিপুর্ন কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একমাত্র আওয়ামীলীগের প্রার্থী অংশ নিলেও একই দলের বিদ্রোহী প্রার্থীদের কারণে প্রচার প্রচারণায় গ্রাম ও বাজার মুখরিত হয়ে উঠেছে। ইউনিয়নে ইউনিয়নে বিরাজ করছে উৎসবের আমেজ, সরব হয়ে উঠেছে ভোটের রাজনীত।

ইতিমধ্যে সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ করতে শুরু করেছে প্রার্থীরা। কোন কোন ইউনিয়নে বিএনপির মাঠ পর্যায়ের কতিপয় নেতা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দিতা করলেও প্রকাশ্যে পাশে নেই জেলা ও উপজেলার নেতারা। ফলে তৃণমুলে বিএনপি ও জামায়াত সমর্থকরা নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যে যেরকম পাচ্ছে কাজ করছেন। ফলে সকলে মনে করছে এবারের নির্বাচন বিগত নির্বাচনের থেকে বেশি উৎসবমুখর ও হাড্ডাহাড্ডি লড়াই হবে।