
লালমনিরহাটে একটি বাঁশের টার দিয়েই তিন হাজার মানুষের ভরসা
রশিদুল ইসলাম রিপন,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট ইউনিয়নে রত্নাই নদীর উপর একটি পাকা সেতুর অভাবে দুইপাড়ের তিন হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। একটি বাঁশের টারের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই পারাপার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ।
সরেজমিনে গিয়ে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চর কুলাঘাট-মিদুয়ারকুটি-কালিরপাঠ গ্রামে রত্নাই নদীর উপর তিন হাজার মানুষ অস্থায়ী বাঁশের টার দিয়ে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে।
এদিকে রত্নাই নদীর বাঁশের টারের উত্তর পার্শ্বে চরকুলাঘাট গ্রাম ও চরকুলাঘাট উচ্চ বিদ্যালয় এবং পূর্ব পার্শ্বে চরকুলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকুলাঘাট দাখিল মাদরাসা অবস্থিত। অপরদিকে রত্নাই নদীর বাঁশের টারের দক্ষিণ পার্শ্বে মিদুয়ারকুটি ও কালিরপাঠ গ্রাম অবস্থিত।
এ এলাকাগুলো কৃষি নির্ভর এলাকা হিসেবে পরিচিত। এখানে ধান, পাট, ভুট্টা, আলু, শাক সবজিসহ নানা ধরনের ফসল উৎপাদন হয়। পাকা ব্রীজ না থাকায় এ এলাকায় স্কুল, কলেজের শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
এলাকাবাসী বলেন, চরকুলাঘাটে যাওয়ার সময় অনেক কষ্ট করে পারাপার হতে হয়। এখানে একটি পাকা সেতু হলে আমাদের অনেক সুবিধা হবে।
চর কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমাদের এই এলাকা থেকে বিদ্যালয়ে যেতেও অনেক কষ্ট করতে হয়। এখানে সেতু হলে দুই পাড়ের মানুষের অনেক উপকার হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।