রিপন মন্ডল দুর্জয়:  ২৪শে ডিসেম্বর সকাল ১০.৩০ মিনিটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

“বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ ও মানবিক বাংলাদেশ””এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের (এম.পি) বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (এম.পি) মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (এম.পি) ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দুরাইস্বামী, মাননীয় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য্য (এম.পি) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলার সভাপতি শ্রী যশোদা জীবন দেবনাথ (সিআইপি) সাধারণ সম্পাদক শ্রী অরুন মন্ডল নগরকান্দার সভাপতি শ্রী বিধান বিশ্বাস সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলার উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীবৃন্দ সহ সভায় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য বক্তাগণ বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ একটি রোল মডেল সম্প্রদায়িক সম্প্রীতি ও বিশৃংখলা কখনোই রাষ্ট্রের আশ্রয় ও প্রশ্রয় দেয় না আগামী দিনে বলবৎ থাকবে।