
মনিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর শনিবার বিকেলে মনিরামপুর উপজেলা প্যারেড গ্রাউন্ডে পৌর আওয়ামীলীগের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের বার বার নির্বাচিত সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদ হাসান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো: আমজাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তর চক্রবর্তী বাচ্চু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মণিরামপুর পৌরসভার প্যানেল মেয়র মো: কামরুজ্জামান কামরুল। কাউন্সিলর আইয়ুব পাটোয়ারী,কাউন্সিলর আবদুল কুদ্দুস, কাউন্সিলর বাবুলাল চৌধুরী, কাউন্সিলর আসাদুজ্জামান মোড়ল সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।