দিনাজপুরের খানসামা উপজেলার ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোস্তফা আহমেদ শাহ্।

রবিবার(২৬ ডিসেম্বর) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
জানা যায়,নৌকা প্রতীক নিয়ে তিনি ৫ হাজার ৪৫১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (ঘোড়া) প্রতিক নিয়ে ২৪২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
এবার নির্বাচনে তার হ্যাটট্রিক জয়ে এখন পুরো উপজেলা ও ইউনিয়ন জুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

জাতীয় দৈনিক পুনরুত্থান পত্রিকার খানসামা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন তার হ্যাটট্রিক জয়ের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তৃতীয় বারের মতো আমাকে নির্বাচিত করায় ইউনিয়নবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। জনগণের সাথে আগেও ছিলাম এখনও থাকব ইনশাআল্লাহ।