
১১ বছরের সংসার জীবনে প্রথমবার সন্তান জন্ম দিতে যাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা। বছর শেষে এমনই সুখবর দিলেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা।
আজ মঙ্গলবার নিজের ফেসবুকে নিজেদের ছবি প্রকাশ করে বিষয়টি জানান ফারুকী।
এতে ফারুকী লেখেন, ‘সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভূতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- ‘তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না?’ ‘সে কেনো সবকিছুতে অনুপস্থিত?’ অনুপস্থিত কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি।
তিনি আরো লেখেন, ‘তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।