মণিরামপুরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের নতুন নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম মঞ্জুরুল হাসান সাজ্জাদ। এ নিয়ে তিনি তৃতীয়বারের মত এ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এর ২৮/১২/২০২১ ইং তারিখে স্বারিত এক পত্রে একই তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ড, যশোর-এর ওয়েব সাইডেপ্রকাশিত মাধ্যমিক স্তরের বেসরকারি শিা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০০৯ অনুযায়ী বোয়ালিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের এ কমিটি অনুমোদিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুদ্দুস আলম জানান, ‘গত ২২ নভেম্বর উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেনের অফিস কে অনুষ্ঠিত সভায় ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন। এতে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন মণিরামপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন।’

নবনির্বাচি সভাপতি জিএম মঞ্জুরুল হাসান সাজ্জাদ বলেন, ‘ঐতিহ্যবাহি এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব আমি আগেও ২বার পালন করেছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার ল্েয আমাকে পূনরায় যে দায়িত্ব দিয়েছেন তা যেন সঠিকভাবে পালন করতে পারি সৃষ্টি কর্তার কাছে সেই প্রার্থনা করি।

ইনসাল্লাহ অতীতের ন্যায় বিদ্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার ল্য নিয়েই সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়েই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। সে জন্য আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। সেই সাথে বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ এলাকাবাসী প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন বলেন, ম্যানেজিং কমিটির ৭ সদস্যের মধ্যে সকলেই জিএম মঞ্জুরুল হাসান সাজ্জাদকে সমর্থন করেন। ৭ সদস্যের সর্বসম্মতিক্রমে সংবিধান অনুসারে তাকে সভাপতি ঘোষণা করা হয়। সভাপতি জিএম মঞ্জুরুল আহসান সাজ্জাদের নেতৃত্বে নতুন এই ম্যানেজিং কমিটি আগামী ২ বছর বোয়ালিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনার দায়িত্ব পালন করবেন বলে জানান প্রিজাইডিং অফিসার মাসুদ হোসেন ।