বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিরাপুর ভোট কেন্দ্রের মেম্বারদের ভোট গণনার ফলাফলে ২৩ ভোটের হিসাব পাওয়া যাচ্ছে না। ভোট পুনরায় গণনার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো.জিয়া বিশ্বাস।

প্রিজাইডিংয়ের কেন্দ্রে টানানো ফলাফল সিট থেকে ও মেম্বার প্রার্থীর অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে সাতৈর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিরাপুর কেন্দ্রে ভোট গণনার ফলাফল সিটে মোট প্রাপ্ত ভোটের মধ্যে ২৩ ভোটের হিসাব নেই। ওই কেন্দ্রে বৈধ ও অবৈধ (বাতিল
ভোটের মোট সংখ্যা (১+২ এর সমস্টি) ১৬১৩ ভোট। অবৈধ (বাতিল) ভোটের সংখ্যা ৪৫। প্রতিদ্বন্দ্বীগণ প্রার্থীগণ কর্তৃক প্রাপ্ত বৈধ ভোটের মোট সংখ্যা ১৫৬৮। অনুপস্থিত ভোটার সংখ্যা ৪০৭। এর মধ্যে আ. লতিফ শেখ মোরগ প্রতিকে পেয়েছেন ৫৮৪, মো. ওবায়দুর রহমান নান্নু তালা প্রতিকে পেয়েছে ১৪৮, মো.
জিয়া বিশ্বাস পেয়েছেন ভ্যান গাড়ি প্রতিকে ৫৭৯, মো. তানজির আহমেদ ফুটবল প্রতিকে পেয়েছেন ১৩৬, মো. নান্নু শেখ আপেল প্রতিকে পেয়েছেন ২০, মো. সিদ্দিক মাতুব্বর টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৭৮ ভোট। শিরাপুর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ভোট যোগ করার সময় ভুল হয়েছে। প্রার্থীকে আসতে বলেছি। কথা বলে দেখি। সাতৈর ইউনিয়নের দায়িত্বে উপজেলা নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ বলেন, আমি একটি লিখিত অভিযোগ বুধবার
(২৯ ডিসেম্বর) পেয়েছি। জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর পাঠাবো।

জেলা কর্মকর্তা যদি অনুমতি দেন তা হলে ওই কেন্দ্রের ভোট পুনরায় গণনা করা যাবে।