মদিনাতুল উলুম নূরানী মডেল মাদরাসার ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। ২৯ ডিসেম্বর বুধবার সকালে শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মদিনাতুল উলুম নূরানী মডেল মাদরাসার ১০০ জন ছাত্র ছাত্রীদের মাঝে ২০২২ ইং শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার মোহতামিম রফিকুল ইসলাম রবি, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, মোঃ মুনছর আলী, উপদেষ্টা মোঃ লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।