
কোন তন্ত্র-মন্ত্রের সাহায্যে নয়, বাঁশির সুরে বনের মৌমাছিকে বশ করেছেন যশোর জেলার মহাতাব। তার বাঁশির সুরে চাক ছেড়ে ঝাঁকে ঝাঁকে মৌমাছি শরীরে এসে বসে। কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের টিটা মোমিনপুর গ্রামে মৌয়াল মহাতাব মোড়লের বসবাস।
প্রায় ২০ বছর ধরে নিজ এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে মধু সংগ্রহ করাই তার পেশা। দেখা গেছে, ৪২ বছর বয়সী মহাতাবের বাঁশির সুরে ঝাঁকে ঝাঁকে মৌমাছি শরীরে এসে বসছে।
পরিমাণ বাড়তে বাড়তে তা পরিণত হয় মৌচাকে। মহাতাব বলেন, আমার বয়স যখন ১২ বছর, তখন থেকেই আমি মজার ছলে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে শুরু করি।
গত ২০ বছর আমি মধু সংগ্রহকে পেশা হিসেবে বেছে নিয়েছি। প্রথমে একটি দুটি মৌমাছি শরীরে নিতে নিতে এখন হাজার হাজার মৌমাছি আমার শরীরে এসে বসে।
এর জন্য শরীরকে আগে থেকেই প্রস্তুত করতে হয়। তিনি আরো বলেন, প্রথমে মধু সংগ্রহের বালতি বাজালেই অল্প কিছু মৌমাছি শরীরে এসে বসত। এরপর বালতির পরিবর্তে থালা বাজিয়েও মৌমাছিকে শরীরে বসাতে সক্ষম হই। এখন বালতি-থালার পরিবর্তে বাঁশি বাজাই। সুরের আকর্ষণে ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে বসতে শুরু করে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।