
দেশে করোনার শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৭০ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৫০৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ৩৯৫ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৬৬৮টি নমুনা সংগ্রহ এবং ২২ হাজার ৬৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৮১৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৫৬ জন এবং নারী ১০ হাজার ১১৪ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।