
ভোলার দৌলতখানে মেঘনা নদীতে নিষিদ্ধ বেড়জাল দিয়ে জাটকা আহরণের সময় চার জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের প্রত্যেককে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন মনির, মোশারেফ, নুরউদ্দিন ও ইসমাইল। উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে ৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, পাঁচটি বেহুন্দি জাল ও একটি বেড়জাল জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান, মেঘনার চৌকিঘাট এলাকা থেকে নিষিদ্ধ বেহন্দি জাল ও মধ্য মেঘনার হাজিপুর এলাকা থেকে কারেন্ট জাল ও বেড়জালটি জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।