
মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দরিবৃ গ্রামে ঘরের সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার মধ্য রাতে সোহাগি ইউনিয়নের দরিবৃ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার রাতের কোনো এক সময় দরিবৃ গ্রামের কৃষক মোঃ রইস উদ্দিনের বসতঘরে সিঁধ কেটে ঘরে ঢুকে ২টি দামী মোবাইল সহ আনুমানিক ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
বাড়ির মালিক মোঃ রইস উদ্দিন জানায়, শনিবার রাতে আমার ৪টি ঘরের নিচ দিয়ে মাটি কেটে গর্ত করে ঘরের ভিতর ঢুকে চোরের দল। এমন চুরির ঘটনায় আমরা হতবাক গ্রামবাসী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।