দ্বিতীয় দিনের সকালে নিউজিল্যান্ডকে অলআউট করা গিয়েছিল দ্রুতই। এরপর বেশ ভালোভাবেই ব্যাটিং করছে বাংলাদেশও।

নিউজিল্যান্ডের মাউন্ট মাঙ্গুনইতে দারুণ দিন কাটাচ্ছে সফরকারীরা। নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে লিডের আশা নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ।

তৃতীয় সেশন শুরুর আগে ৭০ রানে ১ উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল। জয় ৩ চারে ৯২ বল খেলে ৩২ ও শান্ত ৩৯ বলে ১২ রান করে অপরাজিত আছেন। ৫৫ বলে ২২ রান করে সাজঘরে ফেরত গেছেন ওপেনার সাদমান ইসলাম।