
পঞ্চম ধাপে নান্দাইল উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১২ নং জাহাঙ্গীরপুর ইউপির চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন মন্ডলের এক বিরাট জনসভা রোববার জাহাঙ্গীরপুর আলিম মাদ্রাসা মাঠে সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওয়ানিসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী আজাদ শামীম,চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন মন্ডল,জেলা আওয়ামীলীগ নেত্রী লুৎফুন্নাহার লাকী,জহিরুল ইসলাম মানিক,মাওঃ মোশারফ হোসেন হেলালী,আব্দুল করিম,আফাজ উদ্দিন মাস্টার, জাহেদুল ইসলাম, হাফেজ হাবিবুল্লাহ, কয়েস আহমেদ,
হাবিবুর রহমান চন্দন,আবুল কালাম আজাদ, ইবনে আব্দুল্লাহ শাহজাহান,জাহাঙ্গীর আলম রানা,শহীদুল কায়সার জয়,শিব্বির আহমদ আব্দুস সালাম সরকার,আহমেদ রানা, মাসুদ রানা, মুন্না প্রমূখ। বক্তারা নৌকার বিদ্রোহী প্রার্থীকে দলে থাকতে হলে ২৪ ঘন্টার মধ্য প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার প্রার্থীকে সমর্থন জানানোর আহবান জানানো হয়।সভা সঞ্চালন করেন মাহফুজুল আকন্দ মিলন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।