ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। এ সময় মাদক দ্রব্য বিক্রি ও সেবনের দায়ে অন্তত ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল সোমবার (৩ জানুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত নিয়মিত এ অভিযান চলে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৬৬৮ পিস ইয়াবা, ১৩৮ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন,

৭৫ কেজি ৮০ গ্রাম ৩১ পুরিয়া গাঁজা, ৯৫ বোতল ফেনসিডিল ও ২০০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক বিরোধী আইনে মোট ৪৮টি মামলা হয়েছে।