
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের দুটি উপজেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ।
আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। জেলায় নান্দাইল ও গফরগাঁও উপজেলার ২৬ টি ইউনিয়নে ৭৫ জন চেয়ারম্যান, ৮৭২ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই উপজেলার ৫ লাখ ৯০ হাজার ৯৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ২৬ টি ইউনিয়নের মধ্যে নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়নে শুধুমাত্র ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।