
মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি: আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপি নির্বাচনে জাল ভোট দেওয়ায় দুজনের মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে।
বুধবার বেলা ২ টায় উপজেলার ছাতিয়ান ইউনিয়নের অন্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক তাদের দণ্ড দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার উপজেলার অন্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বেলা ১ টায় ভোট চলাকালীন সময় ১৫ টি জাল ব্যালট পেপার নিয়ে ভোট দিতে যায় মানিক মন্ডল ও মাসুদ রানা। এসময় পিজাইডিং অফিসার তাদের হাতে নাতে ধরে পুলিশকে সোর্পদ করে।
পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে অন্তাহার গ্রামের ময়েনউদ্দীনের ছেলে মানিক মন্ডল ও মৃত আছিরের ছেলে মাসুদকে ৫ হাজার টাকা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ঘটনায় প্রায় দুইঘন্টা ভোট গ্রহণ একটি বুথে বন্ধ থাকে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।