
কুমিল্লার লাকসামের কালিয়াচৌ এলাকায় বিআরটিসি পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দু’জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাহার মিয়া (৫০) ও তার শাশুড়ি। তারা নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে বাসটির চাপায় এ দুর্ঘটনা ঘটে। লাকসাম হাইওয়ে ফাঁড়ির এসআই জসীমউদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনায় নারীসহ দু’জন নিহত হয়েছেন।
এই দুর্ঘটনায় আরও দুজন যাত্রী আহত হয়েছেন। তিনি বলেন, মরদেহ লাকসাম হাইওয়ে থানায় রয়েছে। স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর আনুষ্ঠানিকতা সেরে মরদেহ হস্তান্তর করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।