
সেরা অভিনেতার জন্য অস্কারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পোয়েটিয়ার মারা গেছেন। মৃত্যুকালে সিডনির বয়স হয়েছিল ৯৪ বছর।
তিনি “টু স্যার উইথ লাভ” এবং “গেস হুজ কামিং টু ডিনার” এর মতো চলচ্চিত্রে দৃঢ়প্রতিজ্ঞ, মর্যাদাবান নায়কদের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন।
নিউ ইয়র্ক টাইমস সিডনি পোয়েটিয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করে এসব তথ্য দিয়েছে। এদিকে, সিএনএন সিডনি পোয়েটিয়ারকে ‘হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ মুভি স্টার’ হিসেবে বর্ণনা করেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।