
ভারতের টলিপাড়ায় ক্রমেই চওড়া হচ্ছে করোনার থাবা। আক্রান্ত একের পর এক অভিনেতা-অভিনেত্রী-পরিচালক ও প্রযোজক। এবার সেই তালিকায় নতুন সংযোজন শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাসের কবলে পড়ার কথা নিজেই জানালেন অভিনেত্রী।
আজ শুক্রবার (৭ জানুয়ারি) শ্রীলেখা প্রথমে নিজের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘আমার রিপোর্টের অপেক্ষায় রয়েছি। এরকম অপেক্ষা বোধহয় কোনো বয়ফ্রেন্ডের জন্যও করিনি।’ তার কিছু পরেই ফের পোস্ট করে জানান, তিনি কোভিড পজিটিভ।
এরপর ফেসবুক লাইভও করেন অভিনেত্রী। লাইভে বলেন, তিনি ভাবেননি যে তার রিপোর্ট পজিটিভ আসবে। কারণ তেমন কোনো উপসর্গ ছিল না শরীরে। এরপরই যোগ করেন করোনায় রাজ্যের শিক্ষা আর স্বাস্থ্য পরিষেবার ক্রমেই অবনতি হচ্ছে। এর মধ্যে গঙ্গাসাগর মেলা আয়োজন করা নিয়েও কটাক্ষ করেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।