
বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে শতাধিক গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা শহরের থানা রোডে বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে ওইসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ মন্ডল, সহসভাপতি ইউনুস হোসেন, সাধারণ সম্পাদক গৌর গোপাল সাহা, দপ্তর সম্পাদক এটিএম মহিউদ্দিন, কোষাধ্যক্ষ মজিবর রহমান মোস্তফা, সদস্য জেমস এম দাস, শাহজাহান আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।