
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টাচার্চ টেস্টে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। মাত্র ১১ রানে চার উইকেট এবং ২৭ রানে ৫ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংস শুরু করে মুমিনুল বাহিনী। তবে সেই ধ্বংসস্তুপ থেকে নুরুল হাসান সোহান এবং ইয়াসির আলীর ব্যাটে আশার আলো দেখছিল বাংলাদেশ। কিন্তু ব্যক্তিগত ৪১ ও দলীয় ৮৭ রানে টিম সাউদির এলবিডব্লিউর ফাঁদে পড়েন টাইগারদের উইকেটরক্ষক সোহান। ক্রিজের এক পাশ আগলে রেখে ৪৯ রানে অপরাজিত থাকা ইয়াসির আলী স্কোরের চাকা সচল রাখতে লড়াই করছেন। তাকে সঙ্গ দিচ্ছিলেন মেহেদী হাসান। কিন্তু ব্যক্তিগত ৫ রানে তিনিও সাজঘরে ফেরেন। প্রতিবেদন প্রস্তুতের সময় টাইগারদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১১৮ রান। আজ সোমবার (১০ জানুয়ারি) হ্যাগলি ওভালে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৬ উইকেট হারিয়ে ৫২১ রানে ইনিংস ঘোষণা করেছে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।